ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
শরীরের বাইরে হৃৎপিণ্ড: বাঁচানো গেল না শিশুটিকে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 20 September, 2021, 6:38 PM

শরীরের বাইরে হৃৎপিণ্ড: বাঁচানো গেল না শিশুটিকে

শরীরের বাইরে হৃৎপিণ্ড: বাঁচানো গেল না শিশুটিকে

বরিশালের আগৈলঝাড়ায় শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্ম নেয়া শিশুকে বাঁচানো সম্ভব হয়নি। স্থানীয় নিউ ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এর আ‌গে ওই ক্লিনিকে গত বৃহস্পতিবার (১৬ সে‌প্টেম্বর) অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম হয় শিশুটির। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, হৃৎপিণ্ড শিশুর শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব। তবে এ চিকিৎসা ব্যয়বহুল। প্রয়োজন হবে ৮ থেকে ১০ লাখ টাকা। তাই অর্থের অভাবে চিকিৎসা শুরু করতে পারেননি রমেন জয়ধর-অপু দম্পতি। সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছিলেন তারা।

শিশুটির বাবা-মা জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যার হৃৎপিণ্ড শরীরের বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে মেয়েকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়া হয়।

সেখানকার চিকিৎসকরা নবজাতকটিকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। এরপর ঢাকা শিশু হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে তাদের পাঠানো হয় বারডেম হাসপাতালে।

বারডেমের চিকিৎসকরা জানিয়েছিলেন, শিশুটিকে আইসিইউতে ভর্তিসহ অপারেশনের জন্য খরচ হবে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।

এদিকে চিকিৎসার জন্য এতো টাকা না থাকায় পুনরায় শিশুটিকে রোববার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে বাড়িতে এনে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়।

সিজারিয়ান অপারেশন করা ডিজিটাল ডায়গনিষ্টিক সেন্টার ও ক্লিনিকের পরিচালক ডা. হিরন্ময় হালদার জানান, দেশে কিংবা দেশের বাইরে উন্নত চিকিৎসার মাধ্যমে শিশুটির হৃদপিন্ড শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব ছিলো। তবে তা অনেক ব্যয় বহুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status