ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ১২ অক্টোবর ২০২৬ ● ২৭ আশ্বিন ১৪৩৩
মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, ফের বিয়ে করলেন ইভা রহমান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 20 September, 2021, 6:34 PM

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, ফের বিয়ে করলেন ইভা রহমান

মাহফুজুর রহমানের সঙ্গে বিচ্ছেদ, ফের বিয়ে করলেন ইভা রহমান

বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সঙ্গে বিবাহবিচ্ছেদ করেছেন গায়িকা ইভা রহমান। শুধু তাই নয়, নতুন করে ঘরও বেঁধেছেন তিনি। এই প্রাক্তন দম্পতির ঘনিষ্ঠ সূত্রে খবরটি জানা গেছে।

এটিএন বাংলায় সংবাদ পাঠক হিসেবে কাজ করতেন ইভা রহমান। সেই সুবাদেই মাহফুজুর রহমানের সঙ্গে সখ্য। দু’জনের প্রেম গাঢ় হয়। তারা বিয়েও করেন। এরপর থেকে সুখেই সংসার করে আসছিলেন। বিভিন্ন সময় সে সুখের বহিঃপ্রকাশ দেখা গেছে। কিন্তু দীর্ঘ দিনের সেই সংসার ভেঙে গেছে বেশ কিছু দিন আগেই।

জানা গেছে, বর্তমানে নতুন স্বামীর সঙ্গে রাজধানীর গুলশানে বসবাস করছেন ইভা রহমান। তাদের বিয়ের খবরটি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন গায়ক রবি চৌধুরী। বিস্তারিত কিছু না বললেও তিনি বলেছেন, ‘বিয়ে করেছেন, এটা নিশ্চিত। এর বেশি কিছু বলতে পারব না।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status