ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিশ্বব্যাংকের কথার সঙ্গে কাজের মিল নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 4:32 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 September, 2021, 4:34 PM

বিশ্বব্যাংকের কথার সঙ্গে কাজের মিল নেই

বিশ্বব্যাংকের কথার সঙ্গে কাজের মিল নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে সময়ক্ষেপণ করছে তারা। তাদের কথার সঙ্গে কাজের মিল নেই। বিশ্বব্যাংক অহেতুক বিলম্ব করলে আমরা নিজস্ব অর্থায়নে সড়ক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করবো।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ওবায়দুল কাদের বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর প্রধান কার্যালয়ে ব্রিফিংকালে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করতে পারলে সড়ক নিরাপত্তা প্রকল্পও নিজেরা করতে পারবো।

এর আগে মন্ত্রী বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় তিনি বলেন, করোনাকালে ফ্লাইট বন্ধ থাকলেও এখন বিভিন্ন দেশে ফ্লাইট চালু হওয়ায় দেশের জনশক্তি রপ্তানি শুরু হয়েছে, এমতাবস্থায় বিদেশগামী আবেদনকারীদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া জরুরি হয়ে পড়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status