ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
মানসিক চাপ কমাতে যা খাবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 1:17 PM

মানসিক চাপ কমাতে যা খাবেন

মানসিক চাপ কমাতে যা খাবেন

করোনা মহামারির এই সময়ে নানা কারণে বাড়ছে মানসিক চাপ। অনেকেই বিষয়টি সামাল দিতে না পেরে দারস্থ হচ্ছেন মনোবিদের। তবে ঘরোয়া উপায়ে মানসিক চাপ কিছুটা কমানো সম্ভব বলে জানাচ্ছেন চিকিৎসকরা।

তাদের মতে, আমাদের রোজকার কিছু খাবারেই রয়েছে এমন কিছু উপাদান, যা মনকে শান্ত করতে পারে। জেনে নেওয়া যাক কোন খাবারে মানসিক চাপ কমানোর উপাদান হয়েছে।

মিষ্টি আলু

মানসিক চাপের বড় কারণ কোর্টিসোল হরমোনের নিঃসরণ। মিষ্টি আলু এই হরমোন নিঃসরণের পরিমাণ কমায়। মন ভাল থাকে।

ডিম
ডিমে রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান। ডিমে আছে কোলাইন নামের একটি উপাদান, যা মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে। মানসিক চাপ কমায়।

সামুদ্রিক মাছ
স্যামন বা ওই জাতীয় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ এবং ভিটামিন ডি থাকে। এই দুই খাদ্য উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে।

রসুন
অনেক গবেষণায় দেখা গেছে রসুনের বেশ কিছু উপাদান উদ্বেগ এবং অবসাদ থেকে মনকে দূরে রাখে।

ব্রকোলি
ব্রকোলিতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে, যা অবসাদের পরিমাণ কমায়। এবং মন শান্ত করে।

ছোলা
শুধু খেতেই ভাল নয়, এই ছোলা মস্তিষ্কের জন্যও খুবই উপকারী। ছোলাতে থাকা এল-ট্রিপটোফান নামক উপাদান মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ব্লুবেরি
ব্লুবেরি আমাদের দেশে খুব একটা পাওয়া যায় না। তবে দিনে কয়েকটি ব্লুবেরি মনকে শান্ত করে দিতে পারে। এর ফ্লেভানয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট মেজাজ ভাল করে দেয় অল্প সময়েই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status