ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
প্রেমের বিয়ে, নববধূর হামলায় স্বামীসহ ৫ জন আহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 11:15 AM

প্রেমের বিয়ে, নববধূর হামলায় স্বামীসহ ৫ জন আহত

প্রেমের বিয়ে, নববধূর হামলায় স্বামীসহ ৫ জন আহত

বরিশাল নগরীর চাঁদমারী এলাকায় নববধূর হামলায় স্বামীসহ তার পরিবারের পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় রোববার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোতয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত ভাসুর দুলাল বিশ্বাস। সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে থানার ওসি (তদন্ত) ফয়সাল আহমেদ জানান, নববধূর হামলায় স্বামীসহ পাঁচজন আহত এবং ঘরের মালামাল ভাঙচুরের ঘটনায় দায়ের করা অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগে দুলাল বিশ্বাস উল্লেখ করেন, তার ছোট ভাই দিপক বিশ্বাস তিন মাস পূর্বে প্রেম করে জেলার বানারীপাড়া উপজেলার মাছরং গ্রামের মৌরী মল্লিককে বিয়ে করেন। বিয়ের এক মাস পর মৌরীর সঙ্গে আরাে কয়েকজন পুরুষের সম্পর্ক থাকার বিষয়টি তার ভাই জানতে পারে। এরপর গত এক সপ্তাহ পূর্বে মৌরী মল্লিক বাসা থেকে চলে যায়।

অভিযোগে আরো উল্লেখ রয়েছে, রোববার সকালে মৌরী বাসায় ফিরে চারটি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল নিয়ে পূর্ণরায় চলে যাওয়ার সময় দিপক বাঁধা প্রদান করে। এতে ক্ষিপ্ত হয়ে দিপকের ওপর হামলা চালায় মৌরী। এসময় দিপককে রক্ষা করতে এগিয়ে আসলে মৌরী মল্লিক তার শ্বাশুড়ি চারু বালা, ননদ বিউটি বিশ্বাস, ভাসুর দুলাল বিশ্বাস ও তার মেয়ে দোলা বিশ্বাসকে মারধর করে। একই সময় মৌরী ঘরের ফ্রিজ, ড্রেসিং টেবিল ও আসবাবপত্র ভাঙচুর করে বাসা থেকে বের হয়ে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status