ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে: ববি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 11:15 AM

তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে: ববি

তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে: ববি

অমর নায়ক সালমান শাহর ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজ বাসায় ফ্যানের সঙ্গে সালমান শাহ’র ঝুলন্ত লাশ পাওয়া যায়। এই দিনে সালমান শাহকে স্মরণ করছে গোটা ইন্ডাস্ট্রি ও সিনেমাপ্রেমী অগণিত মানুষ।

মৃত্যুবার্ষিকীতে প্রয়াত এই নায়কের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ঢাকাই সিনেমার বর্তমান সময়ের নায়িকা ববি হক।
সম্পর্কিত খবর

সালমান শাহকে স্মরণ করে নিজের ফেসবুক পেজে ববি লেখেন, ‘হিরোর পরিপূর্ণ উদাহরণ আপনি। তারা সৌভাগ্যবান যারা আপনাকে পেয়েছে, আর আমরা রয়ে গেলাম দুর্ভাগাদের কাতারে। কিন্তু অন্তরের অন্তস্তল থেকে সবসময়ই আপনি ছিলেন, আছেন, থাকবেন। আপনার প্রতিটি লুক, স্টাইল, অভিনয়ের অনুকরণ করেই প্রতিনিয়ত তৈরি হবে নতুন নতুন চরিত্র। বেচে থাকুন সবার মাঝে আমাদের বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে উজ্জ্বলতম তারকা হয়ে।’

উল্লেখ্য, মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি সিনেমায় অভিনয় করেছিলেন সালমান শাহ। তার অধিকাংশ সিনেমাই দর্শকনন্দিত এবং ব্যবসাসফল হয়েছিল। কিন্তু এই নায়কের অকাল মৃত্যু আজো মেনে নিতে পারেননি তার ভক্তরা।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status