ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মায়ের মাথা ফাটালেন ক্লোজআপ ওয়ান তারকা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 4:13 PM

মায়ের মাথা ফাটালেন ক্লোজআপ ওয়ান তারকা

মায়ের মাথা ফাটালেন ক্লোজআপ ওয়ান তারকা

কুড়িগ্রামের উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নের তেলীপাড়া গ্রামের বাসিন্দা ক্লোজআপ ওয়ান তারকা ও নবগঠিত কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের কমিটির সদস্য শিল্পী সাজু আহমেদের আঘাতে তার মা রাণীজন বেওয়া গুরুতর আহত হন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনাটি ঘটেছে শুক্রবার (০৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে।

জানা গেছে, ক্লোজআপ ওয়ান তারকা সাজু আহমেদ শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তার পরিবারের কাছ থেকে বিভিন্ন সময় প্রায় ১৬ লাখ টাকা নেন। তার মা রাণীজন বেওয়া সন্তানকে সমাজে প্রতিষ্ঠিত করতে জমি বন্ধক রেখেও পরিবারের টাকা সাজুর হাতে তুলে দেন। মায়ের চিন্তা ছেলে প্রতিষ্ঠিত হলে তাদের সকল বন্ধকী জমি উদ্ধার হবে এবং পরিবারের স্বচ্ছলতা ও শান্তি ফিরে আসবে। কিন্তু সাজু আহমেদ সমাজে প্রতিষ্ঠিত হলেও তার পারিবারিক বন্ধক রাখা জমিগুলো দীর্ঘ সময়েই আর উদ্ধার হয়নি।

পরবর্তীতে তার মা বিভিন্নভাবে টাকা যোগাড় করে বন্ধকী জমির কিছুটা উদ্ধার করেন। সম্প্রতি সাজু তার পৈত্রিক সম্পত্তির অংশ মায়ের কাছ থেকে বুঝে নিতে চান। এজন্য স্থানীয়রা সম্প্রতি বসে সালিশে সিদ্ধান্ত নেন এক বছরের জন্য সকল জমি তার মায়ের নিয়ন্ত্রণে চাষাবাদ হবে। কিন্তু এরই মধ্যে কয়েকদিন আগে এসে সাজু আসন্ন পান্ডুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালান।নির্বাচনের কারণে বাবার সম্পত্তির জমি বিক্রির কথা মাকে জানালে এতে তার মা অসম্মতি জানান।

পরে মা-ছেলের মধ্যে কথা কাটাকাটিসহ মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে শুক্রবার দুপুরে এক পর্যায়ে সাজু তার মাকে কাঠের পিড়া (বসার জন্য কাঠের তৈরি) দিয়ে ঢিল ছুঁড়লে তার মায়ের কপালে অনেকটা ফেটে যান। এরপর এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় সাজুর রানীজন বেওয়াকে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।

পান্ডুল ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম আরটিভি নিউজকে জানিয়েছেন, দেশের একজন খ্যাতিমান কন্ঠশিল্পী এবং জেলা আওয়ামী লীগের সদস্য হয়ে তার আঘাতে মায়ের রক্তঝরা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, সাজু এলাকায় নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছে। যার কাছে নিজের গর্ভধারিনী মা ই নিরাপদ নয় তার কাছ থেকে জনগণ কি সেবা পাবে?

এ ব্যাপারে উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবীর জানিয়েছেন, এ ঘটনায় একটি অভিযোগ হাতে পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status