ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে আরও ১ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 5 September, 2021, 4:04 PM

যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে আরও ১ জনের মৃত্যু

যৌনপল্লীতে যৌন উত্তেজক ওষুধ খেয়ে আরও ১ জনের মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় রিমন বিশ্বাস (৪৫) নামে আরও এক ব্যবসায়ীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার ভোর ৫টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবন করার ফলে দেলোয়ার হোসেন বাবু নামে ঢাকার এক ব্যবসায়ীর মৃত্যু হয়।

মৃত রিমন বিশ্বাসের সঙ্গে থাকা তার চাচাতো ভাই মনিরুল ইসলাম বলেন, শুক্রবার রিমন ও আমি এনাম মেডিকেল হাসপাতালে একজনের সঙ্গে দেখা করতে যাই। সেখান থেকে ফিরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি।

মনিরুল জানান, পথিমধ্যে শনিবার ভোর রাত ৩টার দিকে তারা দৌলতদিয়া ঘাটে আসেন। কিন্তু মাগুরা যাওয়ার কোনো গাড়ি না পেয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে মনিরুলকে বসিয়ে রেখে রিমন কোথায় যেন যায়। সেখান থেকে ৩০ মিনিট পর এসে মনিরুলকে বসতে বলে আবারও চলে যান। এরপর আরও ৩০ মিনিট পর ফিরে রিমন আমার ভালো লাগছে না, বলেই মাটিতে লুটিয়ে পড়েন।

মনিরুল বলেন, আমি দ্রুত তাকে গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসক তাকে ইসিজি করার কথা বলেন। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই রিমন মারা যায়।

এদিকে মৃত্যুর খবর শুনে সকালে মৃত ব্যক্তির স্ত্রী, বাবা, ভাইসহ স্বজনরা গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ছুটে আসেন।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক মেনহাজ উদ্দিন বলেন, লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ময়না তদন্ত রিপোর্টের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status