ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
কানের দুলের জন্য শিশুকে হত্যা, নারী ঘাতককে গণপিটুনী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 2 September, 2021, 10:03 PM

কানের দুলের জন্য শিশুকে হত্যা, নারী ঘাতককে গণপিটুনী

কানের দুলের জন্য শিশুকে হত্যা, নারী ঘাতককে গণপিটুনী

লক্ষ্মীপুরের রায়পুরে তিন আনা সোনার কানের দুলের জন্য পপি সাহা (৭) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বামনী ইউপির সাগর্দি গ্রামের অস্বীনি সাহার বাড়িতে। নিহত পপি একই গ্রামের প্রবাসী-নিমল সাহা ও গৃহীনি ববিতা সাহার একমাত্র মেয়ে।

এ ঘটনায় ঘাতক রুমা আক্তারকে বিক্ষুদ্ধ গ্রামবাসী গণপিটুনী দিয়ে গাছের সাথে বেঁধে রেখে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ রুমা ও তার স্বামী দিনমজুর এমরান হোসেনকে আটক করেছে। তারা একই বাড়ির প্রবাসী কাশেমে ভাড়াটিয়া ও পানপারা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত চারদিন আগে পপি সাহকে তার মা ১২ হাজার টাকা মূল্যের তিনআনা কানের দুল কিনে দেন। এ দুলের জন্য শিশুর সাথে সখ্য গড়ে তোলেন ভাড়াটিয়া রুমা আক্তার। বৃহস্পতিবার সকালে প্রাইভেট পড়ে ঘরে এসে শিশুদের সাথে খেলা করতে গিয়ে সকাল ১১টায় পপি নিখোঁজ হয়। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা ৩টার সময় ভাড়াটিয়া রুমার বাসায় শিশুকে খোঁজ করতে যায় তার ফুফু। কিন্তু ফুফুকে বাসায় ঢুকতে না দিয়ে বাসা তালা দিয়ে তাড়াহুড়ো করে অন্যত্রে চলে যাওয়ার সময় সন্দেহ হলে আটক করা হয় রুমাকে। পরে বাসার তালা খুলে দেখে খাটের নিচে হাটু ভাঙ্গা অবস্থায় বসিয়ে রাখা হয়েছে মৃত পপিকে। এর আগেই কানের দুল বাজারে বিক্রি করে দেয় রুমা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল পাঠায়।

এ ঘটনায় নিহত শিশুর মা ববিতা সাহা বাদী হয়ে ভাড়াটিয়া রুমা আক্তার (২৫), তার স্বামী এমরান হোসেন (৩৫) আসামি করে রায়পুর থানায় একটি হত্যা মামলা করেন। এর আগে পুলিশ ওই দুইজনকে গ্রাম থেকে আটক করে থানায় আনেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, শিশুর কানের দুল উদ্ধারের চেষ্টা চলছে। তাকে হত্যার ঘটনায় রুমা ও তার স্বামীকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। তাদের দুইজনকেই জেলহাজতে পাঠানো হবে। রুমা এ হত্যার ঘটনার দায় স্বীকার করে আমাদের জবানবন্দি দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status