ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নবজাতকের লাশ পড়ে ছিল কপোতাক্ষ নদের চরে
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 24 August, 2021, 4:38 PM

নবজাতকের লাশ পড়ে ছিল কপোতাক্ষ নদের চরে

নবজাতকের লাশ পড়ে ছিল কপোতাক্ষ নদের চরে

অর্ধ গলিত এক নবজাতকের লাশ পাওয়া গিয়েছে তালার কপোতাক্ষ নদের চরে। অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে সাতক্ষীরা তালা উপজেলার কপোতাক্ষ নদে ফেলে দিয়েছে বলে ধারনা এলাকাবাসী ও পুলিশের ।


জানাযায়,সোমবার আনুমানিক ৫টার দিকে তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার কপোতাক্ষ নদের চরে অজ্ঞাত অর্ধ গলিত নবজাতক কন্যা সন্তানের লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে স্থানীয় এলাকাবাসী তালা থানায় খবর দিলে পুলিশ এসে নবজাতকের লাশ উদ্ধার করে নিয়ে যায়। ৫/৬ দিন আগে অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে কেউ নবজাতকটিকে কপোতাক্ষ নদে ফেলে দিয়েছে পরে জোয়ারের পানিতে লাশটি চরে এসে বেধেছে ধারনা পুলিশের।


থানা সুত্রে জানা যায়, অজ্ঞাত অর্ধ গলিত এক নবজাতকের লাশ সাতক্ষীরা  তালা উপজেলা কানাইদিয়া ও কপিলমুনির খেয়াঘাট সংলগ্ন এলাকার নদের চরে পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকাবাসী পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ চর থেকে নবজাতক কন্যার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।


তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, স্থানীয় এলাকাবাসীর তথ্য মোতাবেক ঘটনাস্থলে পৌছে নদেও চর হতে অজ্ঞাত অর্ধ গলিত নব-জাতকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status