ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
২০ বছরের ছেলের সঙ্গে অনৈতিক কাজে ধরা ৪৫ বছরের নারী, সালিশে বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 23 August, 2021, 9:56 PM

২০ বছরের ছেলের সঙ্গে অনৈতিক কাজে ধরা ৪৫ বছরের নারী, সালিশে বিয়ে

২০ বছরের ছেলের সঙ্গে অনৈতিক কাজে ধরা ৪৫ বছরের নারী, সালিশে বিয়ে

নীলফামারীর সৈয়দপুরে বিকি হোসেন নামে এক ২০ বছরের যুবকের সঙ্গে আফসানা নামে এক বিধবা নারীর বিয়ের ঘটনা ঘটেছে। ওই নারী সম্পর্কে যুবকের প্রতিবেশী খালা হন। গত রোববার রাতে শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিকি হোসেন রসুলপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ওয়াসিম আলীর ছেলে। আফছানা একই এলাকার ভ্যানচালক আজাদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুই বছর আগে আফছানার স্বামী মারা যান। স্বামীর মৃত্যুর পর আফসানা এক ছেলে ও মেয়ে নিয়ে শ্বশুরবাড়িতেই থাকেন। সম্প্রতি মেয়ের বিয়ে দিয়েছেন। তার ছেলের বয়স ১৬ বছর। এরই মধ্যে প্রায় ৪ মাস ধরে বিকি হোসেনের সঙ্গে বিধবা আফসানার প্রেম চলছিল বলে জানা যায়। ঘটনার দিন রাতে বিকি হোসেন ওই বিধবা নারীর ঘরে যায়। টের পেয়ে আফছানার ভাশুর ঘরে তালা দিয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে আফছানা ও বিকিকে ঘরের তালা খুলে বের করে মারপিট করেন। পরে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলরের উপস্থিতিতে কাজী ডেকে তাদের বিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী তাদের আটক করে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তেই তাদের বিয়ে দেওয়া হয়।

এ ব্যাপারে সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status