ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
শিবালয়ে মাদকসেবীকে জেল জরিমানা
মোহাম্মদ ইউনুস্ আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Sunday, 22 August, 2021, 8:58 PM

শিবালয়ে মাদকসেবীকে জেল জরিমানা

শিবালয়ে মাদকসেবীকে জেল জরিমানা

মানিকগঞ্জের শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের এক মাদকসেবীকে ৬ মাসের কারাদ- ও ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (২২ আগস্ট)  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শিবালয় উপজেলা নির্বাহি অফিসার জেসমিন সুলতানা এ দন্ডাদেশ দেন। 


মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক আব্দুস সালাম জানান, “উপজেলার মহাদেবপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের জিতের কুমার দের পত্র আনন্দ কুমার দে (৩০) নিকট থেকে ৩ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮-৯/১ ধারায় আনন্দ কুমার দে কে ৬ মাসের জেল ও নগদ ১হাজার টাকা জরিমানা করা হয়।  জব্দকৃত মাদকদ্রব্য উপস্থিত এলাকাবাসীর সম্মুখে নষ্ট করা হয়। 


শিবালয় উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।” মাদক নিয়ন্ত্রণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status