|
টাঙ্গাইলে ইউএনও’র নামে টাকা দাবি
এম কবির, টাঙ্গাইল
|
![]() টাঙ্গাইলে ইউএনও’র নামে টাকা দাবি এক ব্যবসায়ী জানান, উপজেলা নির্বাহী অফিসারের কথা বলে একটি প্রতারক চক্র রোববার (২২ আগস্ট) সকালে আমার সাথে মোবাইলে যোগাযোগ করে। এ সময় আমার কাছে ৯ হাজার টাকা দাবি করে। এবং টাকা পাঠানোর জন্য মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের (০১৬৩৭৬৮৮০৮৫) নম্বর দেয়। বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হলে আমি ঘটনাটি ইউএনও সাহেবকে জানাই। অপর একজন ব্যবসায়ী জানান, রোববার দুপুরে ইউএনও স্যারের পরিচয়ে ফোন করে বলা হয় জেলা প্রশাসকের কার্যালয় থেকে আপনাকে অনুদান দেওয়া হবে। আপনি নিতে চাইলে দ্রুত ৯ হাজার টাকা পাঠিয়ে কাল অফিস থেকে চেক নিয়ে যাবেন। পরে ঘটনা ঊর্ধ্বতনদের অবহিত করলে প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। এ বিষয়ে গোপালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক বলেন, রোববার আমি জেলা প্রসাশকের কার্যালয়ে একটি মিটিংয়ে ছিলাম। পরে মিটিং শেষ করে বের হলে বিভিন্ন জন আমাকে মোবাইল করে বিষয়টি জানায় এবং সাথে সাথে আমি সবাইকে এ বিষয়ে সর্তক করে দেই। এছাড়া তিনি আরও বলেন, এ ধরণের কোন প্রকার চাঁদা বা টাকা দাবি করলে সাথে সাথে উপজেলায় অবগত করবেন। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
