ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নতুন লুকে চমক দিলেন অপু ভাই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 22 August, 2021, 1:30 PM

নতুন লুকে চমক দিলেন অপু ভাই

নতুন লুকে চমক দিলেন অপু ভাই

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নাম অপু ভাই। এই নামটা চিনে না এমন নেটাগরিক খুব কমই আছে। টিকটক ও লাইকিতে ভিডিও বানিয়ে যেমন জনপ্রিয়তা অর্জন করেছিলেন, তেমনই ছিলেন সমালোচনার তুঙ্গে।

রঙ করা চুল আর বিভিন্ন সংলাপ বলে নেটিজেনদের হাসির খোরাক জুগিয়ে রাতারাতি আলোচনায় উঠে আসেন অপু। টিকটক ভিডিও বানানোকে ঘিরে একটি মারামারির ঘটনায় তিনি জেলও খেটেছেন। তারপরই আমূল পরিবর্তন ঘটে তার।

এই পরিবর্তন তাকে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে নিয়ে গেছে ওয়েব সিরিজের পর্দায়। এবার তিনি কাজ করতে যাচ্ছেন দেশের জনপ্রিয় নির্মাতা অনন্য মামুনের পরিচালনায় 'সিনিয়র ভার্সেস জুনিয়র' নামে একটি ওয়েব সিরিজে।

এতে অপু ভাইয়ের চরিত্রের নাম আলিয়ান। এই চরিত্রের জন্য অপুকে তৈরি করা হচ্ছে। তার লুকে পরিবর্তন আনা হয়েছে। নতুন এই অপুকে দেখে অবাক না হয়ে উপায় নেই। এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় অপুর লুক প্রশংসিত হচ্ছে।

নতুন লুকে অপুর ছবি ফেসবুক ওয়ালে শেয়ার করে পরিচালক অনন্য মামুন লিখেছেন, 'কে কিভাবে নিবেন আমি জানি না, তবে মানুষের চেষ্টাকে আমি সম্মান করি। যার চেষ্টা আছে আমি তাকে সাহায্য করি। সিনিয়র ভার্সেস জুনিয়র ওয়েব সিরিজে আপনাদের সামনে অপু ভাই আসবে আলিয়ান হয়ে। এক মাস অভিনয়ের প্রশিক্ষণ নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াবে অপু।'

অপুর এই লুকের পেছনে কাজ করেছেন মডেলিং গ্রুমার ও ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনি এক ভিডিও বার্তায় বলেন, 'আমি হাত দিয়ে যা ছুঁই সেটাই ভাইরাল হয়ে যায়। ব্যাপার টা আসলে তা না। অপু ভাই এর কাজটা, ওয়েব সিরিজ নিয়ে এক্সপেরিমেন্ট একটা লুক ছিলো। সামনে কিছু কাজের জন্য পেইড একটা কাজ ছিল এটা।

এর আগে হিরোম আলমের আউট লুক চেঞ্জও কাজ করেছিলেন তানজিল জনি।

এ বিষয়ে তিনি বলেন,  এর আগে আমি হিরো আলমের আউট লুক চেঞ্জ করেছিলাম সিনেমার জন্য, সেটা সবাই জানেন। তাই আমি ছুলেই ভাইরাল হয়ে যায় এটা না। আমি সবসময় একটু আলাদা কাজ করতে পছন্দ করি। ব্রান্ড বিলবোর্ড এর কাজ অনেক করেছি। আমার এক্সপেরিমেন্ট অ্যালবাম দেখলে দেখবেন সবগুলো কাজ একটু আলাদা ধাঁচের। অপু চেষ্টা করছে কিছু করে দেখাতে। এটি আমাদের ছোট একটা প্রচেষ্টা আর কিছু না।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status