ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
পরীমনির সঙ্গে আব্দুল আজিজের চ্যাটিং ফাঁস
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 1:22 PM
সর্বশেষ আপডেট: Friday, 13 August, 2021, 1:32 PM

পরীমনির সঙ্গে আব্দুল আজিজের চ্যাটিং ফাঁস

পরীমনির সঙ্গে আব্দুল আজিজের চ্যাটিং ফাঁস

ঢাকাই ছবিতে বরাবরই আলোচিত নাম আব্দুল আজিজ। দেশের জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার তিনি। অন্যদিকে সময়ের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি। বেশ কিছু চলচ্চিত্র দিয়ে ইতোমধ্যে নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন তিনি।

এতদিন আলাদাভাবে উচ্চারিত হয়েছে আজিজ-পরীর নাম। তবে সময়ের স্রোতে ভেসে তারা এখন অনেক গল্প-কাহিনীর পাত্র-পাত্রী। এর শুরুটা হয়, আব্দুল আজিজকে কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন পরীমনি।

সেই খবরে সবাই দুয়ে দুয়ে চার মেলাতে থাকেন। খুঁজতে থাকেন এই উপহারের হেতু। পরে জানা যায়, পরী নাম লেখাচ্ছেন জাজের ছবিতে। ‘রক্ত’ নামে একটি ছবিও করেছিল পরীমনিকে নিয়ে জাজ।

ফেসবুকে আব্দুল আজিজ এক দীর্ঘ স্ট্যাটাসে পরীর সঙ্গে সম্পর্কের আদি-অন্ত তুলে ধরেছিলেন। নিজেদের সম্পর্ককে ভাই-বোন ও চমৎকার এক বন্ধুত্ব দাবি করে আজিজ লিখেছেন, ‘একটা ছেলের সাথে একটা মেয়ের শুধু প্রে’মেরই স’ম্পর্ক হয় না। প্রেম ছাড়াও আরো মধুর সম্পর্ক হয়। যেমন ভাই-বোন, বন্ধুত্ব…’

চমৎকার বন্ধুত্বের প্রত্যাশায় আজিজ বলেন, ‘আমরা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, যে একটি ছেলে ও একটি মেয়ে কোনো কিছু চাওয়া পাওয়া ছাড়াই কত মধুর ও পবিত্র বন্ধুত্ব করতে পারে। আপনারা দোয়া করবেন, আমাদের বন্ধুত্ব যেন আজীবন টিকে থাকে। আমরা দুজন যে অবস্থানেই থাকি না কেন!

পরবর্তীতে আব্দুল আজিজ নায়ক হবেন বলে ঘোষণা দেন। সে ছবিতেও নায়িকা পরীমনিকে নিবেন বলে জানা যায়। তারপর স’ম্পর্কচ্ছেদের গল্পও শোনা গিয়েছিল। অনেকদিন একসঙ্গে দেখাও যাচ্ছিল না। পরীমনি এমন কিছু স্ক্রিনশট প্রকাশ করলেন নিজের ফেসবুকে। যেখানে রয়েছে পরীমনি ও আব্দুল আজিজের কথোপকথন। তাতে বোঝা যায় তাদের বন্ধুত্ব অটুট।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status