ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৬ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩
দেশ বাঁচাতে যুদ্ধে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 13 August, 2021, 1:11 PM

দেশ বাঁচাতে যুদ্ধে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেই

দেশ বাঁচাতে যুদ্ধে গিয়েছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেই

সীমান্তে চলছে তুমুল লড়াই। দেশজুড়ে উত্তেজনা। এর মধ্যেই যেন আশার প্রদীপ হয়ে দেখা দিয়েছিল এক নারী। প্রধানমন্ত্রীর স্ত্রী নিজেই রওয়ানা দিয়েছিলেন যুদ্ধের ময়দানে।

না, এটা কোনও কল্পকাহিনী নয়। বাস্তবেই ঘটেছে এ ঘটনা। আজারবাইজানের বিপক্ষে যুদ্ধ করতে যাচ্ছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের স্ত্রী অ্যানা হাকোবিয়ান।

অ্যানা নিজেই ফেসবুকের এক স্ট্যাটাসে জানিয়েছিলে, আপাতত একটি সেনাঘাঁটিতে ১২ জন নারী সৈনিকের সঙ্গে প্রশিক্ষণ নিচ্ছেন তিনি। কয়েকদিনের মধ্যেই সীমান্তে সম্মুখ লড়াইয়ের উদ্দেশ্যে রওয়ানা দেবেন তারা।

৪২ বছর বয়সী অ্যানা হাকোবিয়ানের কথায়, ‘শত্রুপক্ষের হাতে আমাদের সম্মান ও মাতৃভূমি কোনওটাই তুলে দেবো না।’

অবশ্য অ্যানা একা নন, যুদ্ধে নেমেছেন আর্মেনীয় প্রধানমন্ত্রীর পরিবারের অন্য সদস্যরাও। প্রধানমন্ত্রীর ছেলে অ্যাশট পাশিনিয়ান বর্তমানে কারাবাখ অঞ্চলের যুদ্ধক্ষেত্রে রয়েছেন।

বিতর্কিত নাগারনো-কারাবাখ অঞ্চলের দখল নিয়ে তুমুল লড়াই চলছে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে। রাশিয়ার মধ্যস্থতায় দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তিও হয়েছিল। কিন্তু তা স্থায়ী হয়নি।

এ পরিস্থিতিতে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্রও। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কিছুদিন আগে আর্মেনিয়া-আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে ওয়াশিংটনে বৈঠক করেছেন। তবে তাতেও কোনও ফল হয়নি।

এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে দুই দেশের মধ্যে শত্রুতা আরও তীব্র হয়েছিল। এ সংঘর্ষে পাঁচ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানা গেছে।

যুদ্ধে আজারবাইজানের পক্ষে রয়েছিল তুরস্ক, পাকিস্তানসহ একাধিক মুসলিম অধ্যুষিত দেশ। আবার আর্মেনিয়ার পক্ষে রয়েছে ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status