ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 8:41 PM

গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

গৃহকর্মীকে মারধরের ঘটনায় ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

রাস্তার উপর জনসম্মুখে নুরজাহান নামের এক গৃহকর্মীকে মারধর ও তার শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জে আরাফাত শাকিল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল রোববার (২৫ জুলাই) রাতে শহরের রহমতগঞ্জ মহল্লার ৪ নম্বর গলির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরাফাত শাকিল ওই মহল্লার শওকত আলীর ছেলে। তিনি জনতা ব্যাংক এসবি ফজলুল হক রোড শাখার ব্যবস্থাপক হিসেবে কর্মরত।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাহাউদ্দীন ফারুকী আরটিভি নিউজকে বলেন, নূরজাহান তুর্কী (৫৯) নামে এক গৃহকর্মীকে রাস্তার উপর মারধর করার অভিযোগে আরাফাত শাকিল ও তার বোন জান্নাতুল নাঈম সাথীকে (৩৪) আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আরাফাত শাকিলকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status