ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মায়ের ওড়নায় ছেলের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 7:24 PM

মায়ের ওড়নায় ছেলের আত্মহত্যা

মায়ের ওড়নায় ছেলের আত্মহত্যা

পটুয়াখালীর মহিপুরে টাকা চেয়ে না পেয়ে অভিমানে মায়ের ওড়নায় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন সোহাগ (২২) এক কলেজছাত্র।

রোববার রাত ১১টার দিকে মহিপুর থানাধীন মৎস্য বন্দর আলীপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে উঠে গিয়ে রুমের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে আত্মহত্যার ঘটনা ঘটায় সোহাগ (২২)। কিছুক্ষণ পর তাকে ডেকে সাড়া না পেয়ে টিনের ঘরের বেড়া কেটে রুমে প্রবেশ করে ফ্যানের সাথে ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা। এরপর দ্রুত নামিয়ে নেওয়া হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

প্রতিবেশী পল্লী চিকিৎসক কামাল হোসেন জানান, সোহাগ এর আগেও দুইবার বিষপান করে এবং একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status