ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
ছেলেকে নিয়ে মাদক সেবন, অতঃপর...
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 7:23 PM

ছেলেকে নিয়ে মাদক সেবন, অতঃপরins class=

ছেলেকে নিয়ে মাদক সেবন, অতঃপর

রাজশাহীর বাঘায় মাদক সেবন করার পর অত্যাচার সহ্য করতে না পেরে পিতা-পুত্রকে পুলিশে সোপর্দ করেছে তাদের পরিবার। সোমবার সকালে উপজেলার পাকুড়িয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার পাকুড়িয়া গ্রামের আমজাত আলীর ছেলে শফিকুল ইসলাম (৫০) এবং তার সন্তান ফারজিদ আরিফিন পারভেজ (১৮) দীর্ঘদিন থেকে একসঙ্গে মাদক সেবন করছিল। পিতা-পুত্র মিলে পরিবারে অর্থের অপচয়ের পাশাপাশি মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিল।

এতে পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ও এলাকায় সম্মানহানি হচ্ছিল। কোনো উপায় না পেয়ে পরিবারের পক্ষ থেকে পিতা-পুত্রকে হেরোইন খাওয়া অবস্থায় পুলিশকে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আটক ফারজিদ আরিফিন পারভেজের কলেজপড়ুয়া বোন বলেন, বাবা ও ভাই যখন হেরোইন খাচ্ছিল এ সময় পুলিশকে অবগত করে ধরিয়ে দিয়েছি। তারা নিজেকে শুধরে বাড়িতে আসুক এ কামনা করছি।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, এ বিষয়ে থানায় একটি মাদক সেবন মামলা করে আটক পিতা-পুত্রকে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status