ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ঢাকায় আসলো অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 July, 2021, 4:15 PM
সর্বশেষ আপডেট: Saturday, 24 July, 2021, 4:21 PM

ঢাকায় আসলো অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা

ঢাকায় আসলো অ্যাস্ট্রাজেনেকার ২ লাখ ৪৫ হাজার টিকা

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার দুই লাখ ৪৫ হাজার ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার (২৪ জুলাই) বিকাল সাড়ে তিনটার দিকে টিকাগুলো ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের আওতায় জাপানের কাছ থেকে এ টিকা দেশে এসেছে।

বিমানবন্দরে টিকাগুলো গ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

এর আগে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার এক কোটি ১০ লাখ ডোজ টিকা উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন। যার মধ্যে বাংলাদেশের নামও রয়েছে। এক কোটি ১০ লাখ টিকার মধ্যে বাংলাদেশ পাবে ২৯ লাখ টিকা। যার মধ্যে আজ দুই লাখ ৪৫ হাজার টিকা দেশে এসেছে।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইন্সটিটিউটে তৈরি কোভিশিল্ড দিয়ে দেশে প্রথম টিকাদান কর্মসূচি শুরু করা হয়। কিন্তু পরবর্তীতে টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত, ফলে সংকটে পড়ে দেশ।

শেষ পর্যন্ত জাপান থেকে টিকা আসায় দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা সাড়ে ১৪ লাখের বেশি মানুষকে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status