|
ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১
জসিম উদ্দিন: ফরিদগঞ্জ, চাঁদপুর
|
![]() ফরিদগঞ্জে ৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ – ফরিদগঞ্জ) সার্কেল মো. সোহেল মাহমুদ পিপিএম এর নেতৃত্বে অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাহার মিয়া, এস. আই নূরুল ইসলাম, মো. জামাল হোসেন, মো. মহসিন কবির ও এ. এস. আই সিকদার হাসিবুর রহমান অভিযান পরিচালনা করে তাঁকে আটক করতে সক্ষম হয়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, আটককৃত ব্যক্তির দেহ ও সাথে থাকা স্কুল ব্যাগ তল্লাশী করে ৮ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয় এবং ফরিদগঞ্জ থানায় মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
