ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
রংপুরে দুই বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 11:03 AM

রংপুরে দুই বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু

রংপুরে দুই বাসের সংঘর্ষে ৬ জনের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন।

রোববার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার বলদিপুকুর নামক স্থানে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে একজন শিশু রয়েছে।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সেলফি পরিবহনের একটি বাস ঢাকা থেকে দিনাজপুরের দিকে যাচ্ছিল। আর জোয়ানা পরিবহনের একটি বাস রংপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বলদিপুকুর এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর দুই বাসের চালক পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, বাস দুটি মহাসড়কের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ রয়েছে। দুর্ঘটনার পরে যান চলাচল ব্যাহত হয়েছে। লাশ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

তিনি বলেন, আহতদের ‍উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় এখনও জানা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status