ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ভোগান্তিতে ট্রাক চালক-হেলপার
আরিচা-পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 17 July, 2021, 8:09 PM
সর্বশেষ আপডেট: Saturday, 17 July, 2021, 8:14 PM

আরিচা-পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

আরিচা-পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে

ঈদ উপলক্ষে মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি ফেরিঘাট এলাকায় চাপ রয়েছে প্রাইভেট কারের। অগ্রাধিকার ভিত্তিতে বাস, প্রাইভেট কার ও ট্রাক পারাপার করা হচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বাস ও প্রাইভেটকার অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করায় বিপাকে পড়েছে সাধারণ পণ্যবাহী ট্রাক চালক-হেলপাররা। অপেক্ষা করতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। তবে জরুরি পণ্যবাহী ট্রাক পারাপার স্বাভাবিক রেখেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।


শনিবার (১৭ জুলাই) দুপুুর ২টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় শতাধিক ছোট গাড়ি, ৫০ থেকে ৬০টি যাত্রীবাহী বাস এবং ৫ শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। ছাড়া, আরিচা ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস অপেক্ষামাণ না থাকলেও ৪০-৫০ টি প্রাইভেট কার ও  শতাধিক সাধারণ পণ্যবাহী ট্রাক নৌরুট পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে। টুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৬টি কে টাইপ রো-রো ফেরি যাত্রী ও যানবাহন পারাপারে চলাচল করছে।  অপরদিকে, আর আরিচা-কাজিরহাট নৌরুটে চলছে তিনটি ফেরি।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান জানান, সকাল থেকে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। যাত্রী ভোগান্তি বিবেচনা করে বাস এবং প্রাইভেট কার অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে। সাধারণ পণ্যবাহী ট্রাক চালকদেরকে নদী পার হতে একটু বেশি সময় লাগছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের চাপ এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status