|
ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, অতঃপর..
নতুন সময় প্রতিনিধি
|
|
ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে তরুণীকে ধর্ষণ, অতঃপর শুক্রবার (১৬ জুলাই) রাতে ভুক্তভোগীর মা মদন থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জাহাঙ্গীর উপজেলার কাইটাইল ইউনিয়নের কেশজানি গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে। এদিকে ভুক্তভোগী তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য শনিবার (১৭ জুলাই) নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর মা জানান, আমার মেয়েকে ওই ছেলেটি স্কুলে পড়া অবস্থায় বিভিন্ন সময় খারাপ আচরণ করত। পরে আমি মেয়েকে ২৪ জুন ২০১৯ সালে বিয়ে দিয়ে দেই। কিন্তু ছেলেটি আমার মেয়েকে বিয়ে দেয়ার পরেও যোগাযোগ রেখেছে। পরেও জানতে পারি ওই ছেলেটি আমার মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে বিভিন্ন সময় একাধিকবার ধর্ষণ করেছে। ধর্ষণের ভিডিও মোবাইলে ছেড়ে দেবে বলে অবশেষে আমার মেয়ে তার স্বামীকে তালাক দিতে বাধ্য হয়। ২০২০ সালের ৩ জুলাই আমার মেয়েকে বিয়ে করবে বলে আবারো ধর্ষণ করে। এ নিয়ে গ্রামের বাড়িতে বিভিন্ন সময় গ্রাম বৈঠক বসেছে। তারা খুবই প্রভাবশালী। আমরা গরিব মানুষ। মুখ খোলে বলতেও পারি না। এতদিন চুপ ছিলাম। গ্রামের লোকজনের কাছে সমাধান চেয়েছিলাম। কোনো সুরাহা হয়নি। তাই কী আর করব? বাধ্য হয়ে ধর্ষণের মামলাটি করেছি। আজ তাকে পুলিশ নেত্রকোনা সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছে। আমার মেয়ের যে সংসার ভেঙেছে, মেয়ের প্রতি যে অন্যায় করা হয়েছে আমি এর সুষ্ঠু বিচার চাই। এ বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের বড় বোন শিল্পী আক্তার জানান, সত্যতা যাচাই করে মেডিকেল রিপোর্ট আসলে যা শাস্তি হয় তাই আমরা মেনে নেব। এ বিষয়ে মদন থানার ওসি তদন্ত উজ্জ্বল কান্তি সরকার বলেন, ভুক্তভোগীর মা শুক্রবার (১৮ জুলাই) রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষার জন্য আজ নেত্রকোনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষককে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
