ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
মেয়েকে বাঁচাতে গিয়ে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 17 July, 2021, 7:08 PM

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

মেয়েকে বাঁচাতে গিয়ে জামাতার ছুরিকাঘাতে শাশুড়ি খুন

সাতক্ষীরায় জামাতার ছুরিকাঘাতে মোমেনা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর মেয়ে ফাতেমা খাতুনও গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ছনকা তালসারি গ্রামে এ ঘটনা ঘটে।  নিহতের ঘটনায় জামাতা আব্দুল মাতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল মতিন সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের নেসার উদ্দিনের ছেলে।

নিহতের পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, পায়রাডাঙ্গার মাতিনের সঙ্গে ১৭ বছর আগে বিয়ে হয় ফাতেমা খাতুনের। তাদের একটি মেয়ে সন্তান রয়েছে। একমাস আগে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ফাতেমা বাবার বাড়ি ছনকা তালসারি গ্রামে চলে আসেন।

পরিবারের সদস্যরা জানান, গতকাল শুক্রবার রাতে মাতিন তাদের বাড়ি আসেন। গভীর রাতে সুযোগ বুঝে তিনি সাবেক স্ত্রী ফাতেমার পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। মেয়েকে বাঁচাতে এলে মাতিন তার শাশুড়ি মোমেনাকে ছুরিকাঘাত করেন। পরে মোমেনা মারা যান। অপরদিকে ফাতেমাকে আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হুসেন জানান, মোমেনার লাশের ময়নাতদন্ত হবে। এ ঘটনায় মোমেনার জামাতা মাতিনকে গ্রেপ্তার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status