ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বিয়ে ছাড়াই ২০ বছরের সংসার, অবশেষে ছেলেকে সাক্ষী বানিয়ে বাবা-মায়ের বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 6:42 PM

বিয়ে ছাড়াই ২০ বছরের সংসার, অবশেষে ছেলেকে সাক্ষী বানিয়ে বাবা-মায়ের বিয়ে

বিয়ে ছাড়াই ২০ বছরের সংসার, অবশেষে ছেলেকে সাক্ষী বানিয়ে বাবা-মায়ের বিয়ে

২০ আগে প্রেম হয় দুজনের মধ্যে। তারা একসঙ্গে থাকাও শুরু করেন। ১৩ বছর আগে একটি বাচ্চাও জন্ম দেন তারা। কিন্তু এতদিন তারা বিয়ে করেননি। এবার ছেলেকে সাক্ষী রেখে মালাবদল করলেন তারা।

ভারতের উত্তরপ্রদেশের উন্নাওয়ের রসুলপুর রুরি গ্রামে এমন ঘটনা ঘটে। ৬০ বছরের নারায়ণ রাইদাস ও ৫৫ বছর বয়সী রামরতিকে নিয়ে এখন আলোচনায় পঞ্চমুখ।

জানা যায়, ২০০১ সালে নারায়ণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রামরতির। দু’জনেরই পরিবারের কোনো সদস্য না থাকায়, নারায়ণ এবং রামরতি একসঙ্গে থাকা শুরু করেন। চাষের কাজ করে সংসার চালাতেন তারা। একে অপরকে বিয়ে না করে একসঙ্গে থাকার জন্য প্রতিদিন গ্রামবাসীদের গঞ্জনা এবং লাঞ্ছনার শিকার হতে হতো তাদের।

নারায়ণ ও রামরতির ভালবাসার কাছে যেন সেসব নির্যাতন তুচ্ছ ছিল। সব সহ্য করেও তারা তাদের হাত ছাড়ে‌ননি। তাদের অজয় নামের ১৩ বছরের একটি ছেলেও আছে। নবদম্পতির এই বিয়ের সাক্ষী থাকলেন তাদেরই একমাত্র সন্তান।

তাদের বিয়ে নেপথ্যে রয়েছে গ্রামপ্রধানের অবদান। গ্রামপ্রধান রমেশ কুমার, সমাজকর্মী ধর্মেন্দ্র বাজপেয়ী এবং সুনীল পাল নারায়ণকে বিয়ে করার পরামর্শ দেন। গ্রামপ্রধান বিয়ের সব খরচ বহন করার আশ্বাসও দেন। অবশেষে তারা রাজিও হন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status