ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
৬০ বারের বেশি গ্রেফতারও দমাতে পারেনি যে ফিলিস্তিনি নারীকে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 17 July, 2021, 3:22 PM

৬০ বারের বেশি গ্রেফতারও দমাতে পারেনি যে ফিলিস্তিনি নারীকে

৬০ বারের বেশি গ্রেফতারও দমাতে পারেনি যে ফিলিস্তিনি নারীকে

জেরুজালেমে পবিত্র মসজিদ আল-আকসায় ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে চলমান আন্দোলনের রোল মডেল হানাদি হালাওয়ানি। ইসরাইলি বাহিনী ৬০ বারের বেশি বার গ্রেফতার করেও তাকে দমাতে পারেনি। কয়েক সপ্তাহ আগেও ইসরায়েলি দখলদার বাহিনীর হাতে গ্রেফতার হন ফিলিস্তিনি সাহসী নারী হানাদি হালাওয়ানি।

ইহুদিদের হাত থেকে পবিত্র আল-আকসাকে রক্ষার জন্য ফিলিস্তিনি নারীদের নিয়ে গঠিত সংগঠন 'মুরাবিতাত' এর নের্তৃত্ব দিচ্ছেন তিনি। ইসরায়েলি পুলিশের তালিকায় সবচেয়ে ভয়ংকর ফিলিস্তিনি হিসেবে চিহ্নিত করা হয়েছে হানাদি হালাওয়ানিকে। বারবার গ্রেফতার ও নির্যাতন করেও ইসরায়েল তাকে দমাতে পারেনি। প্রতিবারই জেল থেকে ছাড়া পেয়ে আল-আকসার জন্য আবারও আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন তিনি।
    
তাকে জেরুজালেমের আল-আকসায় নিষিদ্ধ করেছে ইসরায়েল সরকার। আটকের পর মুরাবিতাতের সদস্যদের ওপর অমানুষিক নির্যাতন চালায় ইসরায়েলি বাহিনী। হানাদি হালাওয়ানি ইহুদিবাদীদের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনিদের স্বাধীনতার লড়াইয়ে সবার নৈতিক ও আইনি সমর্থন চান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status