|
বন্ধ জুটমিল চালু ও বকেয়া পাওনা আদায়ের দাবী
সিরাজগঞ্জে শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের সমাবেশ
আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ
|
![]() সিরাজগঞ্জে শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদের সমাবেশ শুক্রবার (১৬ জুলাই) সকালে সিরাজগঞ্জ রায়পুর জাতীয় জুট মিলের সামনে জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বন্ধকৃত জুট মিল চালু মজুরী কমিশনের এরিয়া সহ সকল বকেয়া পাওনা আদায়ের দাবীতে শ্রমিক সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চল এর সভাপতি মোঃ বরকত উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার,জাতীয় জুট মিল শ্রমিকদের সরদার মোঃ মনির হোসেন প্রমূখ । এসময় বক্তাগন বলেন, জাতীয় জুট মিল বন্ধ থাকার কারনে মিলে কর্মরত শ্রমিকেরা পরিবার নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। মজুরি কমিশনের এরিয়া সহ শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করে সরকারের উদ্যোগে জাতীয় জুট মিল সহ বন্ধকৃত সকল জুটমিল আধুনিকায়ন করে দ্রুত চালু করার জন্য জোর দাবী জানান। অনতিবিলম্বে তাদের এই দাবি আদায় না হলে খুব দ্রুত কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পবিত্র মোহন দাস সভাপতি ও মোস্তাফিজুর রহমান উজ্জল সম্পাদক
তেঁতুলিয়ায় স্মার্ট ইএসডিও ট্যুরিজম প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন
নলডাঙ্গায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ও কৃষি প্রণধনা বিতরণে হুইপ দুলু
বাউফলে মান্তা সম্প্রদায়ের পাশে স্প্রেইড হিউম্যানিটি, খাদ্যসামগ্রী বিতরণ
