ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৭ আষাঢ় ১৪৩৩
বিএনপি নেতা হান্নান শাহ’র স্ত্রী আর নেই
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 16 July, 2021, 7:56 PM

বিএনপি নেতা হান্নান শাহ’র স্ত্রী আর নেই

বিএনপি নেতা হান্নান শাহ’র স্ত্রী আর নেই

বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহর স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন তার ছেলে শাহ রিয়াজুল হান্নান।

তিনি জানান, শনিবার সকালে মহাখালী ডিওএইচএসে প্রথম জানাজা ও পরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাঘটিয়া গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, ৭৩ বছর বয়সী ফাররুখ সুলতানা উচ্চ রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়লে গত ৮ জুলাই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। শনিবার (১০ জুলাই) তার অবস্থার অবনতি হওয়ায় তাকে সিসিইউ ইউনিটে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার তিনি মারা যান।

ফাররুখ সুলতানা মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতারা।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর বিএনপিতে সক্রিয় হন। ১৯৯১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হান্নান শাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status