ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নিখোঁজ মুফতি মাহমুদুল গুনবী র‌্যাবের হাতে গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 6:09 PM

নিখোঁজ মুফতি মাহমুদুল গুনবী র‌্যাবের হাতে গ্রেফতার

নিখোঁজ মুফতি মাহমুদুল গুনবী র‌্যাবের হাতে গ্রেফতার

লেতাবানি শাসয়া মুফন চাওতি মাহমুদুল হাসান গুনবীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতার মাওলানা মাহমুদুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা বলে দাবি করেছে র‌্যাব।  এর আগে নোয়াখালী থেকে গত ৫ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নেওয়া হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

শুক্রবার সকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গুনবীকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। এ বিষয়ে বিকালে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

র‌্যাবের বলছে, মাহমুদুল হাসান গুনবী ওয়াজ করে পরিচিতি লাভ করলেও তিনি বর্তমানে আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা। তিনি ‘মানহাজি’ নামের একটি গ্রুপের অন্যতম ব্যক্তি হিসেবে কাজ করছিলেন। তার সঙ্গে মাওলানা হারুন ইজহার ও আলী হাসান ওসামা নামে আরও দুজন দায়িত্বশীল হিসেবে কাজ করতেন। এই দুজন আগেই গ্রেফতার হয়ে কারাগারে আছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status