ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 16 July, 2021, 2:16 PM

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

ভাতিজার ছুরিকাঘাতে প্রাণ গেল চাচার

ঢাকার কেরানীগঞ্জে ‘নেশাগ্রস্ত’ ভাতিজার ছুরিকাঘাতে মোজাফফর (৫০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার বড় মেয়ে। গতকাল বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জ মডেল থানার পশ্চিম রোহিতপুর এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম ঠান্ডু মিয়া। তিনি বীর মুক্তিযোদ্ধা মোজাফফরের ভাই মৃত আমিরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, ঠান্ডু মিয়া নেশাগ্রস্ত। কয়েক বছর আগে তার বাবা মারা যান। পরে প্রায়ই নেশার জন্য চাচাদের কাছে টাকা চাইতেন। এতে বাধা দিতেন তার চাচা মোজাফফর। এর জের ধরে বৃহস্পতিবার রাতে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে মোজাফফর ও তার বড় মেয়ে জেলিনা আক্তার মৌকে ছুরিকাঘাত করেন ঠান্ডু। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে হাসপাতালে নেওয়া হলে মোজাফফরের মৃত্যু হয়। এ ছাড়া মৌকে আইসিইউতে ভর্তি করা হয়। ওই ঘটনার পরই পালিয়ে যান ঠান্ডু মিয়া।

এই ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আবু সালাম মিয়া বলেন, ‘খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status