ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 16 July, 2021, 1:17 PM

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আজ শুক্রবার দুপুর দেড়টায় হারারেতে ম্যাচটি শুরু হবে। ইতিমধ্যে দু’দলের মধ্যকার টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা। ইনজুরির কারণে প্রথম ম্যাচে দলের জায়গা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানের।

৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে নিজেদের অবস্থান মজবুত রাখতে চায় টাইগাররা। সরাসরি বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিতে প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নয় ম্যাচে পাঁচ জয়ে ৫০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ জিম্বাবুয়ে থেকে ৩০ পয়েন্ট নিয়ে ফিরতে প্রস্তুত।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, সাইফ উদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে : রায়ান বার্ল, রেগিস চাকাভা, ব্রেন্ডন টেলর (অধিনায়ক), টেন্ডাই চাতারা, লুক জংওয়ে, ওয়েসলে মাধেভেরে, টিমিসেন মারুমা, তাদিওয়ানাশে মারুমানি, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স ও রিচার্ড এনগারাভা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status