ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবৈধভাবে দেশে ফেরার পথে ১৬ নারী-পুরুষ-শিশু গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 15 July, 2021, 7:01 PM

অবৈধভাবে দেশে ফেরার পথে ১৬ নারী-পুরুষ-শিশু গ্রেপ্তার

অবৈধভাবে দেশে ফেরার পথে ১৬ নারী-পুরুষ-শিশু গ্রেপ্তার

যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করে তাদের প্রথমে চৌগাছা হাসপাতালে করোনাভাইরাস পরীক্ষার জন্য নেওয়া হয়। পরে বিকেলে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে চৌগাছা থানায় হস্তান্তর করে বিজিবি।

জানা গেছে, চৌগাছা উপজেলার আন্দুলিয়া বিওপির বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাদের আটক করেন। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়াইল জেলার কালিয়া উপজেলার পাচকাউনিয়া গ্রামের আনিচ বিশ্বাসের ছেলে মো. হাসান বিশ্বাস (৪৯) ও আসলাম বিশ্বাস (৩৫), হাসান বিশ্বাসের স্ত্রী মোছা. আনোয়ারা বেগম (৪০), ছেলে ইয়াসিন বিশ্বাস (২৪), মিঠু বিশ্বাস (১৯) ও মো. লিটু বিশ্বাস (৭), ইয়াসিন বিশ্বাসের স্ত্রী স্বপ্না বেগম (২০) ও মেয়ে সুমাইয়া খাতুন (২), আসলাম বিশ্বাসের স্ত্রী মোছা. শাহানাজ (৩০), ছেলে ইব্রাহিম বিশ্বাস (১৯) ও রিয়ান বিশ্বাস (১১) এবং নূর ইসলাম বিশ্বাসের ছেলে ইয়ামিন বিশ্বাস (৩৫)। খুলনার পাইকগাছা উপজেলার বরইখালি গ্রামের রাজ্জাক গাজীর ছেলে আসাদুল গাজী (২৫) ও তার স্ত্রী ফুলবানু খাতুন (২৬)। বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালির মো. হালিম শেখের ছেলে এমডি আজিজুল শেখ (১৯)। মানিকগঞ্জ সদর উপজেলার ছোটষাট্টা গ্রামের মৃত ওয়াসিমের স্ত্রী মোছা. রোজিনা আক্তার (২৭)।

চৌগাছা থানায় লিখিত এজহারে আন্দুলিয়া বিওপির কমান্ডার হাবিলদার মো. আব্দুস সামাদ সিদ্দিকি বলেন, ‘নিয়মিত টহল ডিউটির সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আন্দুলিয়া বিওপির মেইন পিলার ৪৩/১এস হতে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দৌলতপুর গ্রামে কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারত হতে বাংলাদেশের দিকে পায়ে হেঁটে আসছে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে ভারতে পালিয়ে ছিল এবং আজ বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে এসেছে।’

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাদের বিরুদ্ধে অবৈধভাবে প্রবেশের অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। তাদের আদালতে পাঠানো হবে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status