ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
অতিরিক্ত মদপানে যুক্তরাষ্ট্রে বছরে ৯৩ হাজার মানুষের মৃত্যু
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 6:56 PM

অতিরিক্ত মদপানে যুক্তরাষ্ট্রে বছরে ৯৩ হাজার মানুষের মৃত্যু

অতিরিক্ত মদপানে যুক্তরাষ্ট্রে বছরে ৯৩ হাজার মানুষের মৃত্যু

অ্যানি অ্যামারসন, মাদক নিরসন প্রকল্পের কাউন্সিলর হিসেবে কাজ করেন তিনি। ছবি হাতে তার বাগদত্তা যিনি অতিরিক্ত ফেন্টানিল সেবনে মারা যান। ছবি: নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রে ২০২০ সালে মাত্রাতিরিক্ত মদপানে ৯৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এএফপির খবরে বলা হয়েছে, এর আগে এক বছরে মাদকের কারণে যুক্তরাষ্ট্রে এত মৃত্যু ঘটেনি।

সেন্টারস ফর ডিজিজ কন্ট্র্রোলের (সিডিসি) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের তুলনায় মৃত্যুর এই সংখ্যা ২১ হাজার বেশি। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অতিরিক্ত মদপানে মৃত্যুর সংখ্যা ছিল ৭২ হাজার ১৫১ জন।

সিডিসির প্রতিবেদনে বলা হয়, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৯৩ হাজার ৩৩১ জন মারা গেছে। ১৯৯৯ সাল থেকে দেশটিতে মাদকের ভয়াবহতা শুরুর পর ৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা মাদকের ব্যবহার বৃদ্ধির পেছনে করোনাভাইরাসকেই দায়ী করছেন। তারা বলছেন, মহামারির কারণে সৃষ্ট হতাশা থেকে যুক্তরাষ্ট্রে মাদক গ্রহণের প্রবণতা বেড়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, গত বছরে শুধু ফেন্টানিলের (অপিওয়েড) মাত্রাধিক্যের কারণে মৃত্যু হয়েছে ৬৯ হাজার ৭১০ জনের। এছাড়া মৃত্যু বড়ার পেছনে মেটাফিটামিন ও কোকেইন ব্যবহারেরও দায় আছে।

ফেন্টানিল শ্রেণির ওষুধ সাধারণত ব্যথার উপশমে ব্যবহার করা হয়। তবে মাদক হিসেবেও ব্যাপক আকারে বিস্তার লাভ করেছে যুক্তরাষ্ট্রে। এর আগের বছরে ফেন্টানিলের মাত্রাধিক্যে মৃত্যু হয় ৫০ হাজার ৯৬৩ জনের। আর ১৯৯৯ সাল থেকে চিকিৎসকের পরামর্শে এবং এর বাইরে অবৈধভাবে মাত্রাধিক ফেন্টানিল গ্রহণ করে মৃত্যু হয়েছে পাঁচ লাখের বেশি মানুষের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status