ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৬ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫জি একাডেমি চালু করলো রিয়েলমি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 6:27 PM

৫জি একাডেমি চালু করলো রিয়েলমি

৫জি একাডেমি চালু করলো রিয়েলমি

তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি সবার মাঝে ৫জি বিষয়ক জ্ঞান এবং এই প্রযুক্তির সুবিধা সম্পর্কে অবহিত করতে রিয়েলমি ৫জি একাডেমির কার্যক্রম শুরু করেছে। 


৫জি সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে ইতোমধ্যে রিয়েলমি ৫জি একাডেমির প্রথম পর্ব প্রচার করেছে। প্রথম পর্বে ডিজিটাল ট্রান্সফর্মেশন টেক উদ্যোক্তা রিসালাত সিদ্দিক এ প্রযুক্তি সম্পর্কে তাঁর দৃষ্টিকোণ তুলে ধরেন। সেখানে তিনি ৫জি প্রযুক্তির বিভিন্ন দিক এবং ৫জি কীভাবে আমাদের প্রতিদিনের জীবনে বৈপ্লবিক পরিবর্তন আনবে তা নিয়ে আলোচনা করেন।


রিসালাত সিদ্দিক বলেন, ‘পাঁচটি মৌলিক চাহিদা ছাড়াও এখন আমাদের আরও একটি চাহিদা তৈরি হয়েছে, সেটি হলো ইন্টারনেট। দুর্দান্ত গতির ৫জি নেটওয়ার্ক আমাদেরকে এই ৫টি মৌলিক চাহিদা অর্জনেও সহায়তা করবে। এটি বি২বি (বিজনেস টু বিজনেস) ও বি২সি (বিজনেস টু কনজিউমার) কার্যক্রম বাস্তবায়নে ভূমিকা রাখবে। উদাহারণ হিসেবে বলা যায়, এখন কোনো জটিল রোগ বা অসুস্থতার জন্য মানুষকে রাজধানীতে আসতে হয়, তবে ৫জি নেটওয়ার্ক চালু হলে গ্রামে থেকেই চিকিৎসা নেয়া যাবে। ৫জি’র সুপার লো-ল্যাটেন্সি ইন্টারনেটের সাহায্যে চিকিত্সকরা রাজধানী থেকেই  প্রান্তিক পর্যায়ের মানুষের অপারেশন করতে পারবেন।’


তরুণ প্রজন্ম কেন্দ্রিক ব্র্যান্ড হিসেবে রিয়েলমি সবসময়ই তরুণদের জন্য সর্বোচ্চ সুবিধা প্রদান করছে। এখন যেহেতু ৫জি-তে ট্রান্সফরমেশনের সময় এসেছে, তাই রিয়েলমি তরুণদের জন্য সেরা ৫জি অভিজ্ঞতা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। সামনের দিনগুলোতে সবার জন্য ৫জি নিশ্চিত করতে দেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী ৫জি স্মার্টফোন নিয়ে আসতে থাকবে রিয়েলমি। 


প্রত্যেকের জন্য ৫জি প্রযুক্তি ব্যবহারের সুযোগ তৈরির লক্ষ্যে সম্প্রতি রিয়েলমি স্থানীয় বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন ‘রিয়েলমি ৮ ৫জি’ নিয়ে এসেছে। শুধু তাই নয়, একটি ওয়েবিনারেরও আয়োজন করা হয়েছে যেখানে রিয়েলমি, ই-কমার্স, রিসার্চ ফার্মের বক্তারা এবং টেক রিভিউয়ার ৫জি প্রযুক্তি সম্পর্কে তাঁদের দৃষ্টিভঙ্গি ও এর সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।


আগামী ৩ বছরের মধ্যে তরুণ ব্যবহারকারীদের কাছে ১০ কোটি ৫জি স্মার্টফোন সরবরাহের লক্ষ্যে তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি ৫জি পণ্যের এক বিস্তৃত পোর্টফলিও তৈরিতে কাজ করছে। রিয়েলমি তাদের উন্নত ‘১+৫+টি’ কৌশলের সাথে এআইওটি ২.০ বিকাশের পর্যায়ে প্রবেশ করেছে। এর ফলে সাশ্রয়ী মূল্যের ৫ জি ফোন ছাড়াও রিয়েলমি আরও অনেক এআইওটি পণ্য তরুণ ক্রেতাদের জন্য বাজারে নিয়ে আসবে। ৫জি প্রযুক্তির অধিগ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে এবং সবার জন্য ৫জি নিশ্চিত করতে রিয়েলমি আগামী দিনে আরও বেশি স্মার্ট ডিভাইস বাজারে নিয়ে আসবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status