ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
পরকীয়া করায় স্ত্রীকে অর্ধনগ্ন করে ঘোরালেন স্বামী, ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 4:03 PM

পরকীয়া করায় স্ত্রীকে অর্ধনগ্ন করে ঘোরালেন স্বামী, ভিডিও ভাইরাল

পরকীয়া করায় স্ত্রীকে অর্ধনগ্ন করে ঘোরালেন স্বামী, ভিডিও ভাইরাল

স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন এক নারী। কিন্তু ওই নারীকে ধরে এনে ‘শাস্তি’ হিসেবে অর্ধনগ্ন করে গ্রামে ঘুরিয়েছেন তার স্বামী।
পরকীয়া করায় স্ত্রীকে অর্ধনগ্ন করে ঘোরালেন স্বামী, ভিডিও ভাইরাল

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত ৬ জুলাই ভারতের গুজরাটের আদিবাসী অধ্যুষিত দাহুদ জেলায় এ ঘটনা ঘটে।
ভিডিওতে দেখা যায়, ওই নারীর স্বামী, আত্মীয়-স্বজন ও গ্রামবাসীরা তাকে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে ও মারপিট করছে। এ সময় কয়েকজন জোরপূর্বক ওই নারীর পোশাক খুলে নেয় এবং অর্ধনগ্ন করে গ্রামে ঘোরাতে থাকে। এছাড়া অর্ধনগ্ন অবস্থায় স্বামীকে কাঁধে নিয়েও গ্রামে ঘুরতে ওই নারীকে বাধ্য করা হয়।
জেলার এক পুলিশ কর্মকতা বলেন, নির্যাতিতা নারী সম্প্রতি তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যান। পরে তার স্বামী তাকে ফিরিয়ে আনেন। পরে গত ৬ জুলাই ওই নারীকে শাস্তি হিসেবে নগ্ন করে গ্রামে ঘোরানো হয়।
তিনি বলেন, ভিডিও দেখে ওই ঘটনায় জড়িত এবং তাদের সহযোগিতার জন্য অন্তত ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status