ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৫ মে ২০২৬ ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বাংলাদেশিদের উৎসর্গ কোপা আমেরিকা শিরোপা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 15 July, 2021, 3:36 PM
সর্বশেষ আপডেট: Thursday, 15 July, 2021, 3:45 PM

বাংলাদেশিদের উৎসর্গ কোপা আমেরিকা শিরোপা

বাংলাদেশিদের উৎসর্গ কোপা আমেরিকা শিরোপা

এবারের কোপা আমেরিকা শিরোপা বাংলাদেশিদের উৎসর্গ করলেন ২০০৬ বিশ্বকাপে আর্জেন্টিনার অধিনায়ক হুয়ান পাবলো সোরিন। আর্জেন্টিনার ফুটবল দলের প্রতি বাংলাদেশের মানুষের উম্মাদনার কথা তিনি স্মরনে রাখেন।

আর্জেন্টিনার খেলা হলেই বাংলাদেশের মানুষের উম্মাদনার শেষ থাকেনা, বিশ্বকাপ কিংবা কোপা আমেরিকা কাপ শুরু হলেই বাংলাদেশের রাস্তা থেকে শুরু করে বাড়ির ছাদে উড়তে দেখা যায় লাখ লাখ আর্জেন্টিনার পতাকা। গলি থেকে গলি ছেয়ে যায় সাদা-নীল রঙে। পোস্টারে পোস্টারে ভরে ওঠে সড়কের দুই পাশ। দেশের ফুটবল উন্মাদনাই এমন।

ব্রাজিলকে হারিয়ে ২৮ বছর পর কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। দূর হয়েছে তাদের দীর্ঘদিনের আক্ষেপ। এখন দেশটির প্রতিটি কোণায়ই চলছে উৎসব। এমন সময় বাংলাদেশকে স্মরণ করেছেন পাবলো সোরিন। কোপা জয়ের পর বাংলাদেশে উৎসবের একটি ভিডিও যুক্ত করে দিয়েছেন দীর্ঘ এক পোস্ট। যেখানে তিনি স্মরণ করেছেন ২৬ বছর আগে বাংলাদেশিদের তাকে সমর্থন দেওয়ার কথা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ভ্যারিফায়েড অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘২৬ বছর আগে ১৯৯৫ সালে ব্রাজিলের বিপক্ষে আমরা কাতারে খেলেছিলাম। তখন পরিবারের সঙ্গে যোগাযোগ করা ছিল অনেক কষ্টের কাজ। যাই হোক, ব্রাজিলের সঙ্গে ওই ম্যাচে সময় গ্যালারিতে আর্জেন্টিনার পতাকা নিয়ে এসেছিল এবং হাসিমুখে আমাদের সমর্থন দিয়েছিল।’

‘ওই পতাকায় দূর থেকে খেয়াল করেছিলাম একটা কথা লেখা, বাংলাদেশ। জোরে চিৎকার করে, লাফিয়ে, নেচে আমাদের সমর্থন জানিয়ে যাচ্ছিল ওরা। আজ আমি তাদের স্মরণ করতে চাই, আর এই মুহূর্তটা উৎসর্গ করতে চাই বাংলাদেশকে। যারা পৃথিবীর অন্যপ্রান্তে থেকেও কোপা আমেরিকা জয়ের পর রাস্তায় নেমে এসেছে। আনন্দ-উল্লাসে মেতেছে।’

তিনি আরও লিখেছেন ‘ধন্যবাদ দিয়েগো ম্যারাডোনাকে, ধন্যবাদ লিও মেসিসহ বাকিদের, যারা আমাদের ‘৭৮ ও ‘৮৬ তে শিরোপা জিততে সাহায্য করেছেন। আমাদের দেশের সমর্থকেরা ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। ২৮ বছর পর আর্জেন্টিনা তাদের প্রাপ্যটা বুঝে পেল, চ্যাম্পিয়ন হলো। শনিবার (কোপা আমেরিকা ফাইনালের দিন) যেমন নীল-সাদায় ছেয়ে গেল, কাতারের সেই দিনটাতে ওদের সঙ্গে আমরা একইভাবে উদযাপন করেছিলাম।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status