ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শেরিলের সঙ্গে জুকারবার্গকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য ফেসবুক কর্মীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 9:17 PM

শেরিলের সঙ্গে জুকারবার্গকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য ফেসবুক কর্মীর

শেরিলের সঙ্গে জুকারবার্গকে জড়িয়ে বিস্ফোরক মন্তব্য ফেসবুক কর্মীর

এবার ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের বিরুদ্ধে মুখ খুললেন তারই সংস্থার কর্মী। ক্যাথরিন লসে নামের এক কর্মী সম্প্রতি প্রকাশিত ‘দ্য আগলি ট্রুথ : ইনসাইড ফেসবুকস ব্যাটেল ফর ডোমিনেশন’ বইয়ে ফেসবুকের অন্দরমহলের খবর জানাতে কয়েকটি বিস্ফোরক মন্তব্য করেছেন।

বইয়ে লেখা হয়েছে, ‘ফেসবুকের সিওও শেরিল স্যান্ডবার্গকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য করেছিলেন মার্ক জাকারবার্গ। সুন্দরী শেরিলকে দেখে, অফিসের অন্যান্য সহকারীদের সঙ্গে মশকরাও করেছিলেন তিনি!’
জুকারবার্গ একবার মজা করেই নাকি অফিসের মধ্যে শেরিলকে নিয়ে মন্তব্য করে বলেছিলেন, ‘শেরিলের গায়ের রঙ এত সুন্দর, যে কারও মাথা ঘুরে যাবে তাকে দেখে!’ জুকারবার্গের বিরুদ্ধে এই অভিযোগ ক্যাথরিন নিজের লেখা বই ‘দ্য বয় কিংস’-এ লিখছিলেন।

ক্যাথরিন লসে আরও জানান, ফেসবুক অফিসের মধ্যে মিটিং চলাকালীন প্রায়শই মহিলা কর্মীদের কটুক্তি করেন অন্যান্য কর্মীরা। তাদের বিরুদ্ধে সরব হন না জুকারবার্গ। এদিকে, ক্যাথরিনের এরকম বিস্ফোরক মন্তব্য ছড়িয়ে পড়তেই মুখ খুলেছেন ফেসবুকের মুখপাত্র।

তিনি এগুলো নাকচ করে জানান, পূর্বের যে ঘটনা উল্লেখ করে জুকারবার্গকে দোষারোপ করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। সেই সময় মহিলা কর্মীকে যিনি কটুক্তি করেছিলেন, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মার্ক। এবং জুকারবার্গের বিরুদ্ধে বইয়ে যা লেখা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status