ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
মাকে বাঁচাতে গিয়ে প্রতিবন্ধী পুত্র খুন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 9:08 PM

মাকে বাঁচাতে গিয়ে প্রতিবন্ধী পুত্র খুন

মাকে বাঁচাতে গিয়ে প্রতিবন্ধী পুত্র খুন

কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে মাকে রক্ষা করতে গিয়ে প্রতিবেশীর লাঠির আঘাতে প্রাণ গেল জাহিদ হাসান (১৮) নামে এক কিশোরের। এ ঘটনায় আবুল কাশেমকে নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী কাজল খান কাশেম (৩০) গাছের ডাল দিয়ে জাহিদের মা ছলিমা খাতুন (৪৮)কে রাস্তায় ফেলে পেটায়। এ সময় পূত্র জাহিদ হাসান মাকে বাঁচাতে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারপীট করায় তার টিউমারে আঘাত লেগে গুরুত্বর আহত হয়। পরে মা ও ছেলেকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দুপুরের দিকে জাহিদ হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর এলাকার ৭, ৮ ও ৯নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ছলিমা বেগমের কাছে বুধবার সকালে এক মা ও তার মেয়ে ত্রাণের জন্য আসে। এসময় বাড়ী সংলগ্ন রাস্তায় কাউন্সিলরের সাথে ত্রাণের তালিকা নিয়ে ওই দুই মহিলার বাক-বিতন্ডা হয়। এই রাস্তা নিয়ে প্রতিবেশী কাজল খান কাশেমের সাথে দন্ধ ছিল। চিৎকার শুনে কাজল খান কাশেম মনে করেছিল তাদেরকে উদ্যোশ্য করে কাউন্সিলর ছলিমা চিৎকার করছে।

এটা ভেবেই বাড়ী থেকে বের হয়ে একটি গাছের ডাল ভেঙে সে ছলিমাকে পেটাতে থাকে। এসময় ছলিমা মাটিতে পরে গেলে তার প্রতিবন্ধী ছেলে জাহিদ হাসান মাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে তাকেও বেদম মারপীট করা হয়। এ সময় জাহিদ হাসানের মাথায় ও চোখের উপর বেড়ে ওঠা টিউমারে আঘাত লেগে ফেঁটে যায়। পরে মা ও ছেলেকে উদ্ধার করে প্রতিবেশীরা তাদেরকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে জাহিদ মারা যায়।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. পুলক কুমার সরকার জানান, ছেলেটি বিরল হেমাঙ্গজিওমা রোগে ভুগছিল। এটা রক্ত নালীর টিউমার। টিউমারে আঘাত লাগায় অতিরিক্ত রক্ষক্ষলণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে আসামী কাজল খান কাশেমকে ওই এলাকা থেকে গ্রেফতার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status