|
বাংলাদেশকে জাপানের ২৯ লাখ টিকা
নতুন সময় ডেস্ক
|
![]() বাংলাদেশকে জাপানের ২৯ লাখ টিকা রাষ্ট্রদূত নাওকি ইতো টুইট বার্তায় লেখেন, কোভিডের বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশের পাশে থাকবে জাপান। তাই শিগগিরই জাপান বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা পাঠাবে । এ অঞ্চলের ১৫টি দেশকে কোভ্যাক্সের মাধ্যমে প্রায় এক কোটি ১০ লাখ বা ১১ মিলিয়ন টিকা সরবরাহ করা হবে বলেও একটি ঘোষণা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী তশিমিত্সু মতেগি। এর আগে, কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে এই টিকা আসছে। গত ৭ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন জানান, সপ্তাহখানেকের মধ্যে দেশে আসবে অ্যাস্ট্রাজেনেকার ২৫ লাখ ডোজ টিকা। কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার এই টিকা দেশে আসবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
