ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্যাশন করতে গিয়ে, ইনফেকশনে অকালে মৃত্যু স্কুলছাত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 3:13 PM

ফ্যাশন করতে গিয়ে, ইনফেকশনে অকালে মৃত্যু স্কুলছাত্রীর

ফ্যাশন করতে গিয়ে, ইনফেকশনে অকালে মৃত্যু স্কুলছাত্রীর

ফ্যাশন করতে গিয়ে প্রাণঘাতী ইনফেকশনে মারা গেল এক স্কুলছাত্রী। বাড়ি থেকে নিষেধ করায় এক বান্ধবীর সহায়তায় বাড়িতেই তার ভ্রু ছিদ্র করে অকালে প্রাণ হারায় ওই স্কুলছাত্রী।


ব্রিটিশ সংবাদমাধ্যম মিরর’র এক প্রতিবেদন থেকে জানা গেছে, ওই স্কুলছাত্রীর নাম ইসাবেলা ডি সুজা। ব্রাজিলের মিনাস জিরাইস অঙ্গরাজ্যের এনজেনহেইরো ক্যালডাস এলাকার বাসিন্দা সে।


ভ্রু ছিদ্র করে ফ্যাশন করার জন্য বাড়িতে অনুমতি চেয়েছিল ১৫ বছর বয়সী ইসাবেলা। তার মাসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে বারবার নিষেধ করে। তা স্বত্ত্বেও এক বান্ধবীকে নিয়ে বাড়িতেই এই কাজ করে সে। আর সেটাই কাল হয় তার।


বাড়িতেই অদক্ষ হাতে ভ্রু ছিদ্র করার তিনদিনের মধ্যে নানা উপসর্গ দেখা দিতে শুরু করে ইসাবেলার শরীরে। মারাত্মক ইনফেকশন দেখা দেয় সেই ছিদ্র করা ভ্রুতে। চোখের চারপাশ ভয়াবহ রকম ফুলে যায় এবং চুলকানি শুরু হয়।


অবস্থা গুরুতর হয়ে পড়লে তাকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালেই চারবার কার্ডিয়াক অ্যারেস্ট হয় ইসাবেলার। মূলত ভ্রু ছিদ্র করার পর যে পিন সে পরেছিল সেই ‘ফরেন অবজেক্ট’ তার শরীর গ্রহণ করতে পারেনি। পরে হাসপাতাল বদলে আরো সপ্তাহখানেক চিকিৎসা নেয়ার পর পৃথিবীর মায়া ত্যাগ করে সে।


ইসাবেলাকে বাঁচাতে অনেক চেষ্টা করেছিলেন ডাক্তাররা। বেঁচে গেলে তার দৃষ্টিশক্তি হারিয়ে যাবে বলেও পরিবারের লোকজনকে জানিয়েছিলেন তারা। কিন্তু শেষরক্ষা হয়নি।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ফ্যাশনের জন্য নাক-কান, ভ্রুসহ শরীরে কোনো স্থানে ছিদ্র করতে হলে অবশ্যই বিশেষজ্ঞদের কাছে যাওয়া উচিত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status