ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম দিলেন সাংসদ শেখ আফিল
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 2:22 PM

অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম দিলেন সাংসদ শেখ আফিল

অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম দিলেন সাংসদ শেখ আফিল

যশোর অভয়নগর উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ রোগে আক্রান্ত রোগীদের সুচিকিৎসার জন্য জাতীয় সংসদ সদস্য যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এর নিজস্ব অর্থায়নে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম প্রদান করেন।

উপজেলা পরিষদের সভাকক্ষে অভয়নগর উপজেলা নিবার্হী অফিসার মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অক্সিজেন কনসেনটেটর মেশিন ও মেডিকেল সরঞ্জাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আলিমুর রাজিবের হাতে হস্তান্তর করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ ফরিদ জাহাঙ্গীর।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, দৈনিক স্পন্দন এর নিবার্হী সম্পাদক মোঃ মাহাবুব আলম (লাবলু), রোটারি ক্লাব অব নওয়াপাড়া এর প্রেসিডেন্ট শাহ্ মুকিত জিলানী, অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, নওয়াপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আলিমুর রাজিব, রোমান জুট মিলস লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ্ব মোঃ আলী।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন, নওয়াপাড়া পৌর সভার প্যানেল মেয়র আলহাজ্ব মিজানুর রহমান, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ, রোমান জুট মিলস লিঃ এর পরিচালক মোঃ রাকিব হাসান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ। মেসার্স আফিল ট্রেড ইন্টারন্যাশনাল এর আয়োজনে ১০ টি অক্সিজেন কনসেনটেটর মেশিন, ১৫ টি অক্সিমিটার, ১ বক্স হেক্সিসল ও ২ হাজার ৫০০ টি মাস্ক প্রদান করা হয়।

শেখ আফিল উদ্দিন এর পক্ষে দৈনিক স্পন্দন এর নির্বাহী সম্পাদক মোঃ মাহবুব আলম (লাবলু) এ সকল সরঞ্জাম উপজেলা পরিষদে হস্তান্তর করেন। এবং শেখ আফিল উদ্দিন’র বক্তব্য সকলের সামনে তুলে ধরে বলেন, অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে যদি হাইফ্লো ন্যাজেল ক্যানোলা অক্সিজেন প্রয়োজন হলে, সেটি স্থাপনে সকল ব্যবস্থা শেখ আফিল উদ্দিন করবেন বলে জানান।

সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, নওয়াপাড়া মডেল কলেজের প্রভাষক দেবাশীষ রায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status