ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৭ বছরের শিশুকে ধর্ষণ করলো ৪০ বছরের ব্যক্তি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 14 July, 2021, 1:56 PM

৭ বছরের শিশুকে ধর্ষণ করলো ৪০ বছরের ব্যক্তি

৭ বছরের শিশুকে ধর্ষণ করলো ৪০ বছরের ব্যক্তি

রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের শরিফুল ইসলামের ৭ বছরের প্রাক-প্রাথমিক ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণি পড়ুয়া শিশু কন্যাকে জোরপূর্বক ঘরে নিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশু এখন রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, সোমবার (১২ জুলাই) সকালে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মুন্নাফ শেখ ওরফে বাঙালকে (৪০) আটক করেছে পাংশা মডেল থানা পুলিশ। মুন্নাফ শেখ উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামের (রায়নগর সাদারচর) শ্বশুরবাড়ি এলাকায় বসবাস করছে। চরঝিকরি প্রাক-প্রাথমিক ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গণধোলাই করে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মুন্নাফ শেখ ওরফে বাঙালকে আটক করে।

ভুক্তভোগী স্কুলছাত্রী জানিয়েছে, আমার মুখ চেপে ধরে ঘরে নিয়ে জোরপূর্বক এ ঘটনা ঘটিয়েছে সে।

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী রাশিদা খাতুন বলেন, আমি জানালা দিয়ে ঘটনাটি দেখতে পাই। মেয়েটির নাম ধরে ডাক দিলে মেয়েটি ঘর থেকে দৌঁড়ে বের হয়ে আসে। পরে স্থানীয়রা এসে মুন্নাফ শেখকে আটক করে পুলিশকে খবর দেয়।

এ ঘটনায় শিশুর মা সাবিনা খাতুন বাদী হয়ে সোমবার (১২ জুলাই) রাতে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ৯/১ ধারায় একটি মামলা দায়ের করেন, যার নং -৫।

মডেল থানার এসআই হুমায়ুন কবির রেজা বলেন, অভিযুক্তকে আটকে রেখে পুলিশকে খবর দিলে মুন্নাফকে গ্রেপ্তার করে থানায় আনা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status