|
৬ মাসের মেয়ের ছবি প্রকাশ করলেন ‘বিরুষ্কা’
নতুন সময় ডেস্ক
|
![]() ৬ মাসের মেয়ের ছবি প্রকাশ করলেন ‘বিরুষ্কা’ মূলত মিডিয়ার হাত থেকে মেয়ে ভামিকাকে বাঁচাতেই এই রক্ষণশীলতা বিরুশকার৷ তাই তো যখনই বিরাট ও আনুশকা বাইরের বের হতেন, তখন মেয়ের মুখ ঢেকে, বুকে জড়িয়ে সবার নজর থেকে সরিয়ে রাখতেন। এমনকী, সোশ্যাল মিডিয়াতেও একটি বারের জন্য পোস্ট করেননি ছোট্ট ভামিকার ছবি। তবে সোমবার হঠাৎই আনুশকার ইনস্টাগ্রামে দেখা মিলল মিষ্টি মেয়ে ভামিকার! মেয়ের বয়স ৬ মাস হওয়ার আনন্দেই বিরাট ও আনুশকা পোস্ট করলেন ভামিকার আদর মাখা ছবি। আনুশকা তার ইনস্টাগ্রামে ভামিকাকে নিয়ে মোট ৩টি ছবি পোস্ট করেছেন। যেখানে দেখা গেছে, আনুশকার বুকের উপর খেলা করছে ছোট্ট ভামিকা। অন্যদিকে আরেকটি ছবিতে আনুশকার পায়ের সঙ্গে ভামিকার মিল। তৃতীয় ছবিতে ভামিকাকে কোলে নিয়ে আদরে মত্ত বিরাট কোহলি। এই ছবি পোস্ট করে আনুশকা লিখলেন, তোমার একটা হাসিই আমাদের গোটা বিশ্বটাকে বদলে দেয়। তোমার একটা চাউনিই আমাদের বেঁচে থাকার রসদ। আমাদের ছোট্ট সোনা। আমাদের তিনজনের বন্ধনের ৬ মাস পূর্ণ শুভ হোক। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
