|
মাকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবক পলাতক
এল.এন.শাহী, গাইবান্ধা
|
![]() মাকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবক পলাতক খাতিজার পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ফিরোজ কবীর জানান, শাওন মিয়া নেশাগ্রস্ত। তিনি প্রায়ই নেশার টাকার জন্য মা-বাবাকে নির্যাতন করতেন। সোমবার রাত ১০টার দিকে বাবা সাদেক আলীর কাছে টাকা দাবি করেন শাওন। টাকা না দেয়ায় সাদেককে মারধর করেন তিনি। ইউপি সদস্য আরও জানান, একপর্যায়ে সাদেককে হত্যার চেষ্টা চালালে প্রতিবেশীরা বাধা দেন। রাত সাড়ে ১২টার দিকে ঘুমন্ত মাকে জাগিয়ে তোলেন শাওন। মায়ের কাছেও টাকা না পেয়ে এলোপাতাড়ি তাকে লাথি-ঘুষি মারেন। পরে মাকে শাওন বাঁশ দিয়ে পেটান। প্রতিবেশীরা রাত ২টার দিকে খাতিজাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে মৃত্যু হয় তার। ওসি মাহফুজুর জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রক্রিয়া চলছে। ঘটনার পর থেকে অভিযুক্ত শাওনকে ধরতে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
