ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
সৌরভের বায়োপিক আসছে, প্রধান চরিত্রে কে?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 5:48 PM

সৌরভের বায়োপিক আসছে, প্রধান চরিত্রে কে?

সৌরভের বায়োপিক আসছে, প্রধান চরিত্রে কে?

শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিনের পর তৈরি হচ্ছে ভারত ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলির বায়োপিক।

দেশটির গণমাধ্যমগুলো জানাচ্ছে, প্রথমে রাজি ছিলেন না মহারাজ খ্যাত এই তারকা। যদিও শেষ পর্যন্ত বায়োপিকের জন্য ‘হ্যাঁ’ বলেছেন সৌরভ।

সিনেমার জন্য ২০০ থেকে আড়াই শ’ কোটি রুপির বাজেটও রাখা হয়েছে ছবির জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌরভ নিজেই। নিউজ এইটিনকে তিনি বলেন, ‘হ্যাঁ, খবর সত্যি। আমি বায়োপিকে সম্মতি দিয়েছি। ছবিটা হিন্দি ভাষায় তৈরি হবে।’

ভারতীয় ক্রিকেটের দাদা হিসেবে পরিচিত সৌরভের বায়োপিক কে তৈরি করছেন? এমন প্রশ্ন শুনে এড়িয়ে গেছেন তিনি।

‘এই মুহূর্তে পরিচালকের নাম বলা যাচ্ছে না। সব ঠিক হতে আরও কিছুদিন সময় লাগবে।’

এদিকে জি নিউজ, আজ তাক, ইন্ডিয়া টুডের মতো গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে, সৌরভের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকে।

সিনেমার চিত্রনাট্য এরইমধ্যে লেখা শেষ। প্রোডাকশন হাউজ এবং সৌরভের মধ্যে বেশ কয়েক দফা বৈঠকও হয়েছে। প্রাথমিক ভাবে মূল চরিত্রের জন্য রণবীরই পছন্দ। তবে আরও দুজন অভিনেতাও তালিকায় রয়েছেন। তারা কারা এ বিষয়ে মুখ খোলেননি কেউ।

জন্মের পর থেকে বোর্ড প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত সৌরভের ক্রিকেট যাত্রা উঠে আসবে এই সিনেমায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status