ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ আটক ১
এলানুর হক সুজন, আশুলিয়া
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 2:45 PM

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ আটক ১

আশুলিয়ায় অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ আটক ১

সাভারের আশুলিয়ায় ঘরে ঢুকে ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণে সহায়তার অভিযোগে মো. সাগর (২২) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষণকারি সাব্বিরসহ আরও ১ সহায়তাকারী পলাতক রয়েছে। মঙ্গলার দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতার আসামীকে আদালতে পাঠানো হয়। এর আগে সোমবার (১২ জুলাই) রাত ১২ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকার শান্তিনগরের সেলিমের বাড়ি থেকে সাগরকে আটক করা হয়।

সাব্বির ঘরে প্রবেশ করলে বাহির থেকে দরজা লাগিয়ে ধর্ষণে সহায়তা করে গ্রেফতার সাগর। আটক সাগর বাইপাইল শান্তিনগর এলাকার সেলিমের বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগী নারীসহ অভিযুক্ত সাব্বির, সাগর ও আছমা বেগম একই বাড়িতে থাকতেন। সাব্বির ও সাগরের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। তবে আছমা আশুলিয়ার শান্তিনগর এলাকার মোঃ সেলিমের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুলাই বিকেল তিনটার দিকে সাব্বির একই বাসার ভাড়াটিয়া ভুক্তভোগী ৩ মাসের অন্তঃসত্ত্বা নারীর কাছে আগুন জালানোর গ্যাসলাইট চায়। গ্যাসলাইট দেওয়ার জন্য ওই নারী ঘরে প্রবেশ করলে তার সাথে সাব্বিরও প্রবেশ করে। এসময় বাহির থেকে সাব্বিরের সহযোগী সাগর ঘরের দরজা লাগিয়ে দিলে জোরপূর্বক ধর্ষণ করে সাব্বির।

পরে ভুক্তভোগীর স্বামী বাসায় ফিরলে ঘটনা জানতে পারে এবং পরবর্তীতে আশুলিয়া থানায় অভিযোগ দিলে গতকাল রাতে সাগরকে আটক করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ- পরিদর্শক(এস আই)মোঃ জোহাব আলী জানায়, অভিযোগ দায়েরের পরপরই একজন অভিযুক্তকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।

একইসাথে ভুক্তভোগী ওই নারীকে তার স্বাস্থ্য পরিক্ষার জন্য ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে বলেও জানায় পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status