ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নওগাঁর পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক
মোঃ ইমরান শেখ, নাটোর
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 1:48 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 July, 2021, 5:23 PM

নওগাঁর পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

নওগাঁর পিস্তল ও ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী আটক

উত্তরাঞ্চলের দায়িত্বে র‌্যাব-৫ নওগাঁর মান্দায় একটি বিশেষ অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান এবং ৬ রাউন্ড গুলিসহ মিজান শেখ (২২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫। সোমবার (১২ জুলাই) রাত সাড়ে ৮টায় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মিজান চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। র‌্যাব-৫ মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার সময় উপজেলার কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে কোম্পানি কমান্ডার মেজর মো. সানরিয়া চৌধুরী এবং কোম্পানি উপ-অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে মিজানকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ১টি, ম্যাগাজিন ১টি, গুলি ৬টি, ১টি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় না, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিজান জানান জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র অজ্ঞাত স্থান থেকে অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রেখেছিলেন তিনি। এছাড়াও সে দীর্ঘদিন যাবৎ অস্ত্র ক্রয় বিক্রয় করে আসছিল বলেও জানান। এ ঘটনায় মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status