ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলে গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 1:48 PM

চলে গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা

চলে গেলেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা

ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার যশপাল শর্মা মারা গেছেন। কার্ডিয়াক অ্যারেস্টে মঙ্গলবার নয়া দিল্লিতের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়ে ও একটি ছেলে রেখে গেছেন।

যশপালের ভারতীয় সাবেক এক সতীর্থ সংবাদ সংস্থা পিটিআইকে এই খবর নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, যশপাল আমাদের মাঝে আর নেই। আমরা তার পরিবারের কাছ থেকেই এই তথ্য পেয়েছি। ’

খেলোয়াড়ি জীবনে যশপাল ভারতের হয়ে ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ানডে খেলেছেন। যেখানে যথাক্রমে ১৬০৬ ও ৮৮৩ রান করেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান তার আক্রমণাত্মক ব্যাটিংয়ে কারণে পরিচিত ছিলেন। ১৯৮৩ বিশ্বকাপে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার কার্যকরী ফিফটি আজও সমর্থকদের মনে জায়গা করে আছে।

যশপাল ২০০০ সালের শুরুতে ভারতীয় জাতীয় দলের নির্বাচকের দায়িত্বও পালন করেছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status