ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিকেল থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 13 July, 2021, 1:46 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 13 July, 2021, 1:48 PM

বিকেল থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি

বিকেল থেকে শুরু হচ্ছে ট্রেনের টিকিট বিক্রি

২৩ জুন মধ্যরাত থেকে বন্ধ থাকা যাত্রীবাহী ট্রেন চলাচল আবারও শুরু হচ্ছে বৃহস্পতিবার (১৫ জুলাই) থেকে। যার জন্য মঙ্গলবার (১৩ জুলাই) বিকেল থেকে শুরু হচ্ছে অনলাইনে টিকিট বিক্রি কার্যক্রম।

সোমবার (১২ জুলাই) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানান, স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার থেকে অর্ধেক আসনে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হবে।

এদিকে, ট্রেনে চলাচলকারী যাত্রীদের জন্য বাংলাদেশ রেলওয়ে বেশ কিছু নির্দেশনা দিয়েছে। যার মধ্যে রয়েছে- প্রতিটি ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে। নন কম্পিউটারাইজড স্টেশনের টিকিট ওই স্টেশন কাউন্টার থেকে কিনতে হবে। সব অগ্রীম টিকিট যাত্রার পাঁচ দিন আগে যাত্রীরা কিনতে পারবেন। অনলাইনে কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না।

নির্দেশনার মধ্যে আরও রয়েছে- কমিউটার ট্রেনের টিকিট যথারীতি নির্দিষ্ট বক্স কাউন্টার থেকে দেওয়া হবে। টিকিটবিহীন কোনো যাত্রী স্টেশনে প্রবেশ বা ট্রেনে ভ্রমণ করতে পারবেন না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status